1 Answers
উদ্দীপকে উল্লিখিত নাসিমা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করল। প্রথমে সে পেঁয়াজ থেকে শুকনো খোসাগুলো ছাড়িয়ে নিল। এবার যেকোনো একটি স্ফীত, রসালো শল্কপত্র নিল। ব্লেড দিয়ে শল্কপত্রের উপরিভাগ থেকে সামান্য ত্বকস্তর তুলে নিয়ে ওয়াচ গ্লাসে রক্ষিত পানিতে রাখল। তুলির সাহায্যে ওয়াচ গ্লাসের পানি থেকে ত্বকস্তর তুলে নিয়ে একটি পরিষ্কার স্লাইডের উপর রাখল। এবার ত্বকস্তরের উপর এক ফোঁটা গ্লিসারিন দিয়ে তার উপর ধীরে ধীরে কভার স্লিপ রাখলো। এরপর যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ দিয়ে দেখল।
4 views
Answered