1 Answers
উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, নাফিস নামাযে খুবই উদাসীন। নাফিস শফিককে বলে, "এখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। কাজ গুছিয়ে নেওয়ার পর ভালো করে নামায পড়ব।" নাফিসের এ উক্তি প্রমাণ করে যে, আখিরাতের প্রতি নাফিসের বিশ্বাস খুবই ক্ষীণ। কারণ যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে কখনো অনুরূপ উক্তি করতে পারে না। আখিরাতে বিশ্বাসী মানুষ বিশ্বাস করে যে, মানুষ মরণশীল এবং মানুষ কতক্ষণ বা কত দিন বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। অন্যদিকে, আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো নামাযে ফাঁকি দেয় না বা ইচ্ছে করে নামায পড়া থেকে বিরত থাকে না। কারণ সে জানে যে, প্রতি ওয়াক্ত নামায কাযা করলে বা বাদ দিলে তাকে হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।
আখিরাতে বিশ্বাসী মানুষ নামাযে উদাসীন হতে পারে না। এক্ষেত্রে সে কখনো কর্মব্যস্ততার অজুহাত দিতেও পারে না। অথচ নাফিস শফিকের কাছে নামায না পড়ার কারণ হিসেবে কর্মব্যস্ততার অজুহাত দেখিয়েছে। এটা নাফিসের অজ্ঞতা কিংবা ভণ্ডামি ব্যতীত অন্য কিছু নয়।
অতএব একথা নিঃসন্দেহে বলা যায়, আখিরাতের প্রতি নাফিসের বিশ্বাস খুবই ক্ষীণ বা নেই বললেই চলে। এক্ষেত্রে তাকে আখিরাত সম্পর্কে সঠিক ধারণা দিয়ে তাকে সচেতন করতে হবে।