1 Answers

প্রশ্নোক্ত উক্তিটিতে বোঝানো হয়েছে যে, দুনিয়ার জীবন হলো আখিরাতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র।

মানুষ শস্যক্ষেত্রে যেরূপ চাষাবাদ করে। বীজ বপন করে, যেভাবে পরিচর্যা করে; ঠিক সেরূপই ফল লাভ করে। যদি কোনো ব্যক্তি তার শস্যক্ষেত্রের পরিচর্যা না করে তবে সে ভালো ফল লাভ করে না। তদ্রুপ দুনিয়ার কাজকর্মের প্রতিদান আখিরাতে দেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে মানুষ পুরস্কৃত হবে। আর মন্দ কাজ করলে শাস্তি ভোগ করবে। তাই আখিরাত জীবনে সফলতা লাভের জন্যই বলা হয়েছে, "দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র।”

5 views

Related Questions