1 Answers

আদনানা সাহেব অঢেল সম্পদের মালিক। তাই সে প্রতি বছর রমযান মাসে তার সম্পদ হতে কিছু অর্থ আত্মীয়স্বজন ও গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে। এভাবে অর্থ বিতরণের মাধ্যমে যাকাত আদায় হয় না। যাকাত আদায়ের জন্য সম্পদের হিসাব করা আবশ্যক। হিসাব শেষে নিসাব পরিমাণ বা তার চেয়ে বেশি সম্পদের মালিক হলে ঐ সম্পদের মূল্য অনুযায়ী শতকরা ২.৫০ টাকা হারে যাকাত আদায় করতে হয়। যাকাতের টাকা আল্লাহ কর্তৃক নির্ধারিত ৮টি খাতে ব্যয় করতে হয়। আদনান সাহেব তার সম্পদের হিসাব করে না এবং তার আত্মীয় স্বজনের মাঝে অর্থ বিতরণ করে। তার আত্মীয় যাকাত পাওয়ার উপযুক্ত কিনা তা এখানে বর্ণিত হয়নি। সুতরাং তার উক্ত অর্থ বিতরণ সাদকাহ বা দান হিসেবে বিবেচিত হবে। কোনো অবস্থায়ই যাকাত হিসেবে তা গণ্য হবে না।

 

4 views

Related Questions