1 Answers
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। আমরা পিতামাতা, ভাইবোন, আত্মীয়স্বজন, পাড়া- প্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি। একজনের দুঃখে অন্যজন সাড়া দিই। আপদে-বিপদে একে অপরকে সাহায্য-সহযোগিতা করি। পরস্পরের এ সহানুভূতি ও দায়িত্বকেই হাক্কুল ইবাদ (حَقُّ الْعِبَادِ) অর্থাৎ বান্দার হক বা অধিকার বলে।
5 views
Answered