1 Answers
যে প্রক্রিয়ায় ব্যবস্থাপক কর্মীদের মধ্যে কাজের প্রতি আকৃষ্ট, আগ্রহী এবং উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে থাকেন, তাকে প্রেষণা বলা হয়।
কর্মীকে কেবল নির্দেশনা দিলেই হবে না, কাজটি যেন উৎসাহে এবং নিজের মন থেকে সম্পাদন করেন সে বিষয়ে ব্যবস্থাপককে চিন্তা করতে হয়। অর্থাৎ এ প্রক্রিয়াই কর্মীকে কাজের প্রতি উৎসাহিত করা হয়। প্রেষণা আর্থিক এবং অনার্থিক প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে কর্মীদের উৎসাহিত করা হয়। অর্থাৎ নির্বাহিগণ যে উপায়ে বা প্রক্রিয়ায় অধীনস্থ কর্মীদের পূর্ণ কার্যক্ষমতা ব্যবহার ও কাজের প্রতি তাদের আকৃষ্ট বা আগ্রহ সৃষ্টি করে তাকে প্রেষণা বলে।
11 views
Answered