1 Answers
কর্মীর মাঝে কর্ম করার আগ্রহ, উদ্দীপনা বা প্রেরণা সৃষ্টি করে এমন সুযোগ-সুবিধা বা উপায়কে উদ্দীপক বলে।
প্রেষণা দানের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক, ও অনার্থিক উপাদান রয়েছে। যার প্রতিটাই উদ্দীপক হিসেবে গণ্য। তবে সকল উদ্দীপকই কর্মীর মাঝে সমান আগ্রহ ও প্রেরণা সৃষ্টি করবে এমন নয়। যার ক্ষুধা নিবৃত্তির জন্য অর্থের প্রয়োজন তার জন্য অনার্থিক উপায় ভালো ফল দিতে পারে না। তাই প্রয়োজন অনুযায়ী কার্যকর উদ্দীপকই প্রেষণা দানে গুরুত্বপূর্ণ।
4 views
Answered