1 Answers
প্রেষণা হচ্ছে এরূপ একটি ব্যবস্থাপনা প্রক্রিয়া যার সাহায্যে ব্যবস্থাপক কর্মীদেরকে কাজে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে।
আধুনিক ব্যবস্থাপনায় কর্মীদের প্রেষণা দান বা কাজে উৎসাহ সৃষ্টি ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত। মানুষের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে চলার আগ্রহ সৃষ্টির প্রক্রিয়াকেই প্রেষণা বলে। অর্থাৎ প্রেষণা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়া। কোনো কর্মীর কাজ সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ও কর্মদক্ষতা থাকাই কাজের পক্ষে যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন কর্মীর ইচ্ছা বা আগ্রহ। তাই কর্মীদের মনকে প্রভাবিত করে কার্যক্ষেত্রে তাদের সর্বোত্তম সহযোগিতা ও ঐকান্তিকতা লাভ করাই প্রেষণার উদ্দেশ্য।