1 Answers
ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা ক্ষতিকর। কারণ মুনাফিকরা দ্বিমুখী নীতি অবলম্বন করে। তারা প্রকাশ্যে ইমানের ঘোষণা দেয় এবং অন্তরে কুফরি লুকিয়ে রাখে। তারা মুসলমানদের সাথে মিশে থেকে মুসলমানদের গোপন তথ্য কাফিরদের নিকট পাচার করে। মুসলমানদের দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। রাসুলুল্লাহ (স.)-এর যুগে মদিনার মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। উহুদ যুদ্ধের সময় মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ সহচর নিয়ে মাঝপথ থেকে মদিনায় ফিরে আসে। অর্থাৎ মুনাফিকদের বর্ণচোরা চরিত্রের কারণে তারা ইসলাম ও মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতি করে।
5 views
Answered