1 Answers

ফরিদা বেগম পেলেগ্রা রোগে ভুগছেন। নায়াসিন ভিটামিন বি-কমপ্লেক্সের অন্তর্ভুক্ত একটি ভিটামিন। উত্তাপ, অক্সিজেন, অম্ল ও ক্ষার দ্বারা নষ্ট হয় না। নায়াসিনের অভাবে পেলেগ্রা রোগ হয়।

পরিবারের অন্যান্য সদস্যদের খাবারের প্রতি লক্ষ রাখলেও ফরিদা বেগম নিজে ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। তার খাদ্য তালিকায় নায়াসিনের অভাব দেখা দিয়েছে। আর নায়াসিনের অভাবে পেলেগ্রা রোগ দেখা যায়। পেলেগ্রা রোগ হলে-

১. ত্বকের ওপর লাল ফুসকুড়ি ওঠে। 

২. অবসাদ, মাথা ধরা, ক্ষুধামন্দা ও ওজন হ্রাস পায়। 

৩. জিহ্বা ও মুখে ঘা হয়।

৪. পেটের সমস্যা দেখা দেয় ও পাতলা পায়খানা হতে পারে। 

৫. দেহের বিভিন্ন অংশের ত্বক কালচে ও খসখসে হয়, চামড়া কুঁচকিয়ে যায়। 

৬. মানসিক অবসাদ দেখা দেয়। 

ফরিদা বেগমের মধ্যে প্রায়ই পেটের সমস্যা দেখা দেয়। তার দেহের বিভিন্ন অংশের ত্বক কালচে ও খসখসে হয়েছে এবং চামড়া কুঁচকিয়ে গেছে। এ থেকে বোঝা যায়, ফরিদা বেগম পেলেগ্রা রোগে ভুগছেন।

4 views

Related Questions