1 Answers

যুক্তিবিদ্যার দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি, যে অনুমান পদ্ধতিতে নিশ্চিত সিদ্ধান্তের পরিবর্তে শুধু সম্ভাব্য সিদ্ধান্ত পাওয়া যায়, তাকেই সম্ভাবনামূলক অনুমান বলে, যেমন- অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান, অপ্রমাণিত বৈধ প্রকল্প ইত্যাদি হলো সম্ভাব্য অনুমান। তাছাড়া যুক্তিবিদ মিল প্রদত্ত অন্বয়ী- পদ্ধতি, যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি, নিরীক্ষণ নির্ভর সহপরিবর্তন পদ্ধতি প্রভৃতি হলো সম্ভাবনামূলক যুক্তি পদ্ধতি। কারণ, এসব বিষয়গুলো নিরীক্ষণ নির্ভর বলে এদের সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়। তাই এদেরকে সম্ভাবনামূলক যুক্তিপদ্ধতি বলে গণ্য করা হয়।

5 views

Related Questions