1 Answers

আদর্শ মান অনুযায়ী প্রকৃত মান সঠিক হয়েছে কিনা তা জানার জন্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বিচ্যুতি নির্ণয় করা হয়। 

আদর্শ মানের সাথে তুলনা করার পর যদি কোনো বিচ্যুতি পাওয়া যায় তাহলে উক্ত বিচ্যুতির কারণ নির্ধারণ করতে হবে। এরূপ বিচ্যুতি যদি খুব উল্লেখযোগ্য না হয় তবে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের তেমন প্রয়োজন নেই। তবে বিচ্যুতি বেশি হলে সেক্ষেত্রে এর কারণ নির্ধারণ এবং তা মূল্যায়ন করে সেটা কতটুকু বাস্তব ছিল বা এটা এড়ানো সম্ভব ছিল কিনা, এজন্য কারও ব্যক্তিগত দায় রয়েছে কি না ইত্যাদি বিষয় নির্ণয় করা হয়। এ কারণেই নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বিচ্যুতি নির্ণয় করা হয়।

4 views

Related Questions