1 Answers

নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। নিয়ন্ত্রণ পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। কারণ নিয়ন্ত্রণের মাধ্যমে শুধু বিচ্যুতিই নিরুপিত হয় না, বিচ্যুতির কারণ নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা কী হতে পারে তারও পন্থা নির্দেশ করা হয়। এরূপ নির্দেশিত সংশোধনীমূলক ব্যবস্থার আলোকেই পরবর্তী পরিকল্পনা গৃহীত হয়ে থাকে। তাই নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়।

4 views

Related Questions