1 Answers

সহপরিবর্তন পদ্ধতির প্রকৃতি অন্যান্য পদ্ধতি থেকে আলাদা। দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের জন্য অন্যান্য পদ্ধতি কার্য ও কারণের গুণগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল; কিন্তু সহপরিবর্তন পদ্ধতি কার্য ও কারণের পরিমাণগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এজন্য সহপরিবর্তন পদ্ধতিকে পরিমাণগত পদ্ধতি বলে। সহপরিবর্তন পদ্ধতি কার্য ও কারণের মাত্রাগত বৈশিষ্ট্য।; এ পদ্ধতিতে পরিসংখ্যান নীতিমালার ভিত্তিতে পূর্ববর্তী ও পরবর্তী ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়।

সহপরিবর্তন পদ্ধতির পূর্ববর্তী ও অনুবর্তী ঘটনা যদি একই সাথে সমপরিমাণে বাড়তে ও কমতে থাকে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং অনুবর্তী ঘটনাকে কার্য বলে; তবে এ পদ্ধতির পূর্ববর্তী ও পরবর্তী বা অনুবর্তী ঘটনার পরিবর্তন সবসময় একরকম হয় না।

4 views

Related Questions