1 Answers

সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তসমূহ নিরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হলে অনেক গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় গুপ্ত বা অজানা থেকে যেতে পারে। আমরা কম গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের হ্রাস- বৃদ্ধির দিকটি লক্ষ করে সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি। সুতরাং এ পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটতে পারে। একটি শহরে যত বেশি নতুন মুখের আগমন ঘটেছে, সেখানে তত বেশি অপরাধকর্ম বেড়ে যাচ্ছে। সুতরাং নতুন মুখের আগমনই অপরাধ বাড়ার কারণ। কিন্তু প্রকৃতপক্ষে অপরাধ বৃদ্ধির মূলকারণের হয়তো অন্যদিক নিহিত; নতুন মুখের আগমন এখানে কম গুরুত্বপূর্ণ ঘটনা। সুতরাং এরূপ সিদ্ধান্ত গ্রহণ করলে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে।

5 views

Related Questions