1 Answers
অপ্রয়োজনীয় বিষয় বাদ দেওয়াকে অপনয়ন বলা হয়। যুক্তিবিদ মিল ও বেইন কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণমূলক পদ্ধতিগুলোর সাহায্যে নিরীক্ষণ ও পরীক্ষণ থেকে অপ্রয়োজনীয় ঘটনাবলি বাদ দেন বা অপনয়ন করেন। কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য অপনয়ন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপনয়নের উদ্দেশ্য হলো কার্য বা কারণের সাথে সংশ্লিষ্ট অপ্রয়োজনীয় বিষয়াদি বর্জন করে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার পথকে সুগম করা। অর্থাৎ কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার পথকে সুগম করার জন্যই অপ্রয়োজনীয় বিষয় বাদ দেওয়া হয়।
4 views
Answered