1 Answers
কোনো ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে একটি অধিক সম্ভাবনাপূর্ণ বিষয়কে সাময়িকভাবে কারণ হিসেবে অনুমান করাই হচ্ছে প্রকল্প। সাধারণত একটি প্রকল্প বৈধ বা সুসংহত হওয়ার জন্য কতগুলো শর্ত পালন করতে হয়। তবে বৈধতাই একটি প্রকল্পের শেষ কথা নয় বা এর সত্যতা ও যথার্থতার একমাত্র মাপকাঠি নয়। একটি প্রকল্পের শেষ স্তর হচ্ছে সার্বিক নিয়ম বা মতবাদে উন্নীত হওয়া, যার জন্য একে কতগুলো প্রমাণ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। আর বৈধ বা সুসংহত প্রকল্পের এরূপ একটি প্রমাণ হচ্ছে আরোহ সমন্বয়।
5 views
Answered