1 Answers
কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে কেবল কয়েকটি অবাধ দৃষ্টান্তের অভিজ্ঞতার মাধ্যমে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে যে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন : যতদূর আমাদের অভিজ্ঞতায় ধরা পড়ে, আমরা শুধু সাদা রঙের বকই দেখেছি। অন্য কোনো রঙের বক দেখিনি। সুতরাং অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, 'সব বক হয় সাদা।'
5 views
Answered