1 Answers
অবৈজ্ঞানিক আরোহে আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। যদি আমরা কোনো বিষয়ে সব সময় একইভাবে অভিজ্ঞতা পেতে থাকি এবং কখনোই তার বিরোধী কোনো অভিজ্ঞতার সম্মুখীন না হই, তাহলে এ অনুকূল বিরোধহীন অভিজ্ঞতার ভিত্তিতে ঐ বিষয়ে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে পারি। যেমন- সব লাল রঙের ফুল গন্ধহীন। একারণেই বলা হয়, অনুকূল অভিজ্ঞতা অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি।
5 views
Answered