1 Answers
কোনো ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে যে চারটি বিষয় উল্লেখ্য তাদের একটি হলো নিয়ম। কোনো ঘটনার ব্যাখ্যার তৃতীয় স্তরে প্রকল্পটি মতবাদের স্তর অতিক্রম করে একটি নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরূপ অবস্থায় প্রকল্পটি কেবল নিজেকে মতবাদ হিসেবেই প্রতিষ্ঠিত ও প্রমাণিত করে না, বরং একই সাথে প্রাসঙ্গিক অন্যান্য ঘটনাবলিকেও ব্যাখ্যা করতে সক্ষম হয়। এ অবস্থাটি হচ্ছে অনিশ্চিত থেকে নিশ্চিত পর্যায়ে উন্নীত হওয়ার শেষ স্তর। এ পর্যায়ে নিয়মটি সর্বজনস্বীকৃতি অর্জন করে।
4 views
Answered