1 Answers

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিটি হলো বায়োইনফরমেটিকস। বায়োইনফরমেটিকস হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে।
চারটি ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়োইনফরমেটিকস পদ্ধতি গঠিত। যেমন-
১. আণবিক জীববিদ্যা ও মেডিসিন- ডেটা উৎস বিশ্লেষণ করা।
২. ডেটাবেজ- টেক্সট মাইনিং ও ওয়েব অ্যাপ্লিকেশন।
৩. প্রোগ্রাম- উপাত্ত বিশ্লেষণ অ্যালগরিদম যার মাধ্যমে বায়োইনফরমেটিকস কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয়।
৪. গণিত ও পরিসংখ্যান- গণিত ও পরিসংখ্যানের সাহায্যে সম্ভাব্যতা যাচাই।
উপরের বর্ণনায় দেখা যাচ্ছে বায়োইনফরমেটিকস কয়েকটি আন্তঃশাস্ত্রীয় বিষয়ের সমন্বয়ে গঠিত। এই সমন্বয় ব্যতীত বায়োইনফরমেটিকস প্রযুক্তি সম্ভব নয়।

4 views

Related Questions