1 Answers

যৌক্তিক বিভাগের একটি অন্যতম ভ্রান্তরূপ হচ্ছে 'পরস্পরাঙ্গী বিভাগ'। যার উদ্ভদ্ধ ঘটে বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন থেকে। এই নিয়ম অনুযায়ী যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলোকে পরস্পর বিচ্ছেদক হতে হবে; কিন্তু একটি জাতি বা শ্রেণিকে যদি একাধিক মূলসূত্রের ভিত্তিকে বিভক্ত করা হয়, তাহলে এর অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিগুলো পরস্পর স্বতন্ত্র বা বিচ্ছিন্ন না থেকে বরং একে অপরের সাথে মিশে যায়। আর এরূপ ক্ষেত্রেই পরস্পরাঙ্গী বিভাগের উচ্ছ্ব ঘটে। বস্তুত এ ক্ষেত্রে বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলোর মধ্যে এমনভাবে মিশ্রণ ঘটে যে সেগুলোকে তাদের মূলসূত্র অনুযায়ী আর পৃথক করা যায় না।

8 views

Related Questions