1 Answers

যৌক্তিক বিভাগে একটা শ্রেণিবাচক পদকে এর অন্তর্গত ক্ষুদ্রতর শ্রেণিসমূহে বিভক্ত করতে হয়। ফলে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তর্থ বিভাজ্য জাতির ব্যক্তর্থের সমব্যাপক হয়। কিন্তু যদি কোনো শ্রেণিকে বিভক্ত করার সময় এ শ্রেণির ব্যক্তর্থের আওতাভুক্ত নয় এমন কোনো উপশ্রেণিকে মূলশ্রেণির সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে; যেমন: মুদ্রাকে কাগজি মুদ্রা, ধাতব মুদ্রা ও ব্যাংক নোট উপশ্রেণিতে বিভক্ত করা হলে বিভক্ত উপশ্রেণিগুলোর ব্যক্তর্থ মূলশ্রেণির তুলনায় অধিক হবে। কেননা ব্যাংক নোট উপশ্রেণিটি মুদ্রা শ্রেণির অন্তর্ভুক্ত নয়। ফলে অতিব্যাপক বিভাগ নামক অনুপপত্তি ঘটেছে।

 

4 views