1 Answers

অপরতম উপজাতির ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রয়োগযোগ্য নয়। কারণ অপরতম উপজাতি হচ্ছে সর্বনিম্ন উপজাতি, যার কোনো উপজাতি নেই বরং এ জাতীয় উপজাতিকে বিভক্ত করলে একক ব্যক্তি পাওয়া যায়। আর যৌক্তিক বিভাগে নিয়মানুযায়ী যেহেতু একক ব্যক্তি বা বস্তুর বিভাজন করা যায় না, তাই অপরতম উপজাতিকেও বিভক্ত করা যায় না। যেমন- মানুষ হচ্ছে একটি অপরতম উপজাতি। কারণ বিভক্ত করলে রহিম, সেলিম ইত্যাদি ব্যক্তিবিশেষকে পাওয়া যায়। তাই অপরতম উপজাতি মানুষকে যৌক্তিকভাবে বিভক্ত করা সম্ভব নয়।

5 views