1 Answers
যুক্তিবিদ মিলের সংজ্ঞাটি হলো, "যুক্তিবিদ্যা হলো বোধশক্তির যে ক্রিয়াগুলো সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তার বিজ্ঞান, এটি জানা সত্য থেকে অজানা সত্যে পৌছানোর পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বৌদ্ধিক ক্রিয়া পরতার বিজ্ঞান। তাঁর মতে, যুক্তিবিদ্যা অনুমানমূলক সত্যের বিচার করে থাকে। যথার্থ অনুমানের তথা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার নিয়ম অনুসারে অনুমান করা হয়েছে কিনা তা বিচার করে দেখাই হলো যুক্তিবিদ্যার কাজ।
7 views
Answered