1 Answers
কার্যকর সমন্বয়ের পূর্বে যে শর্তসমূহ পালন/পরিলক্ষিত হয় সে শর্তসমূহকে সমন্বয়ের পূর্বশর্ত বলা হয়।
সমন্বয়সাধন এমন একটি প্রক্রিয়া যা দ্বারা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মী এবং তাদের কার্যাবলি, বিভিন্ন বিভাগ, উপ-বিভাগের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়োজিত সকল কর্মী ও অন্যান্য উপাদানের মধ্যে সমন্বয়সাধন অপরিহার্য। সফলভাবে সমন্বয় প্রক্রিয়া পরিচালনা করতে হলে একে কতকগুলো পূর্বশর্ত মেনে চলতে হয়। কার্যকর সমন্বয়ের জন্য সুষ্ঠু পরিবেশ অপরিহার্য। সঠিক পূর্বশর্ত বজায় রাখতে না পারলে সমন্বয় প্রতিষ্ঠা এবং এর সফলতা অর্জন একেবারে অসম্ভব। কাজেই সমন্বয় কার্যকর করতে হলে এর পূর্বশর্তসমূহ যথাযথভাবে পালন করতে হবে।
5 views
Answered