1 Answers

সমন্বয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো শুরুতে আরম্ভের নীতি। সমন্বয়কে ফলদায়ক করতে হলে কোনো কার্যের শুরুতেই এর প্রয়োগ করতে হয়।

সমন্বয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। সুষ্ঠু সমন্বয়ের অভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ব্যাহত হয় ও কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। সমন্বয় কাজকে ফলদায়ক করতে হলে কতিপয় নীতি অনুসরণ করা উচিত। আর এ নীতির মধ্যে একটি অন্যতম নীতি হলো শুরুতে সমন্বয় নীতি। মূলত সমন্বয়সাধনের আরেকটি নীতি হলো কার্যারম্ভের শুরুতে সমন্বয়সাধন। প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, সংগঠন ও নির্দেশনাসংক্রান্ত নীতি প্রণয়ন, রণনীতি প্রণয়ন ইত্যাদি ক্ষেত্রে গোড়াতেই সমন্বয়সাধন শুরু করা আবশ্যক। যেমন- কোম্পানিকে একটি প্রতিযোগিতামূলক পলিসি প্রণয়নের পূর্বেই পলিসি বাস্তবায়নের সকল দিক বিবেচনা করতে হবে। সুতরাং সমন্বয়সাধন পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু হওয়াই বাঞ্ছনীয়।

5 views