1 Answers

বিভিন্ন বিভাগ ও উপ-বিভাগের পরিকল্পনার মধ্যে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা বা মিলকরণের ফলে যে পরিকল্পনা প্রস্তুত করা হয় তাকে সমন্বিত পরিকল্পনা বলে।

কোনো লক্ষ্য পূরণের জন্য একটি প্রতিষ্ঠানে যতগুলো বিভাগ থাকে -সব বিভাগ মিলেই পরিকল্পনা গ্রহণ করে। বিভাগগুলোর প্রধানগণ প্রয়োজনে একত্রে বসে পরিকল্পনা নিয়ে আলোচনা ও মিলের বিষয়টি বিবেচনা করে। এতে কার্যক্ষেত্রে বিশৃঙ্খলার সম্ভাবনা কমে ও সমন্বয়ের কাজ সহজ হয়।

4 views

Related Questions