1 Answers
সমন্বয়ের ক্ষেত্রে দলীয় সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। প্রতিটি ব্যক্তি, দল ও উপদল, বিভাগ ও উপবিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলেমিশে চলার নীতিকেই দলীয় সমঝোতার নীতি বলে। দল ও উপদলের প্রতিটা সদস্য যদি উপলব্ধি করতে পারে যে, কোনো একক ব্যক্তি বা দলের পক্ষে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সম্ভব নয় এবং সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমেই তা অর্জন সম্ভব- তবে একাকী চলার ভ্রান্ত নীতি পরিত্যাগ করে সবাই সম্মিলিত প্রয়াসে লিপ্ত হয়। তাই বলা যায়, দলীয় সমঝোতায় সমন্বয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 views
Answered