1 Answers

উদ্দীপকে 'ক' বলতে যৌক্তিক সংজ্ঞার কথা বোঝানো হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-

শব্দ বা পদের অর্থ যথার্থ ও নির্দিষ্ট করার মাধ্যমে বিষয়বস্তুর ধারণা সংক্ষেপে সুস্পষ্ট করার প্রক্রিয়াকে যৌক্তিক সংজ্ঞা বলে। অনুধ্যানের বিষয়কে সুস্পষ্টভাবে চিহ্নিত করার ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার প্রথম পদক্ষেপই হচ্ছে বিষয়বস্তুর একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করা। এজন্য বৈজ্ঞানিক অনুসন্ধানে সংজ্ঞার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়াও দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় শব্দাবলির অস্পষ্টতা ও দ্ব্যর্থকতা ভাষাকে জটিল ও দুর্বোধ্য করে তোলে। আর শব্দের অর্থ সুস্পষ্টকরণের মাধ্যমে ভাষার এই জটিলতা ও দুর্বোধ্যতা দূর করার ক্ষেত্রে সংজ্ঞার প্রয়োগ অত্যন্ত জরুরি। তাই শব্দ বা পদের অর্থ যথার্থ ও নির্দিষ্ট করার মাধ্যমে বিষয়বস্তুর ধারণা সুস্পষ্ট করা হয়, যাকে যৌক্তিক সংজ্ঞা বলে। বস্তুত সুনির্দিষ্ট কতিপয় উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই সাধারণত পদ বা শব্দের সংজ্ঞা প্রদান করা হয়, যা সংজ্ঞার প্রাসঙ্গিকতাকে আরও সুস্পষ্ট করে।

5 views

Related Questions