1 Answers
আরোহের দুটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো-
১. আরোহ যুক্তিপদ্ধতি 'প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি' ও 'কার্যকারণ নীতি' নাম দুটি পূর্বানুমানের উপর নির্ভরশীল। প্রকৃতির একানুরূপতায় আমরা দেখি যে, 'প্রত্যেক মানুষ মারা যায়' এবং কার্যকারণ নীতি অনুযায়ী আমরা বলি যে, 'জন্মালে মৃত্যু অনিবার্য হয়।' আর এ দুটি নীতিতে বিশ্বাস স্থাপন করে আমরা আরোহের সার্বিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই যে, "সব মানুষ হয় মরণশীল।"
২. আরোহ অনুমানে সর্বদা বাস্তব ঘটনাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গঠন করা হয়। যেমন- আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা প্রাকৃতিক ঘটনা হিসেবে কিছু মানুষের মৃত্যু নিরীক্ষণ করি, তারপর সিদ্ধান্ত নিই যে, "সব মানুষ হয় মরণশীল।” সুতরাং বাস্তব ঘটনার নিরীক্ষণ বা পর্যবেক্ষণ হলো আরোহের একটি বৈশিষ্ট্য।