1 Answers
নিরীক্ষণের বৈশিষ্ট্য: ১. নিরীক্ষণ হলো উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। যদি কোনো প্রত্যক্ষ বা দেখার পেছনে কোনো উদ্দেশ্য থাকে তবে তা নিরীক্ষণ হবে। উদ্দেশ্য না থাকলে নিরীক্ষণ হবে না। ২. জগতে যতো ঘটনা বা বিষয় আছে তা একজন মানুষের পক্ষে সবগুলো নিরীক্ষণ করা সম্ভব নয়। এজন্য উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো থেকে অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে হয়। অর্থাৎ ব্যক্তিকে নির্বাচন করতে হয় কোন বিষয়গুলো নিরীক্ষণ করতে হবে। এজন্য নিরীক্ষণ হলো নির্বাচনমূলক।
4 views
Answered