1 Answers
যার দ্বারা কোনো ঘটনা ঘটে তাকে ওই ঘটনার কারণ বলে। প্রতিটি কার্যেরই কোনো না কোনো কারণ থাকে। কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে না। কিন্তু সব ঘটনার পেছনে একটি মাত্র কারণ থাকে, এমন কোনো কথা নেই অর্থাৎ এমন অনেক ঘটনা থাকে যার অনেকগুলো কারণ বিদ্যমান এবং একই কার্য বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হয়। এ একাধিক কারণ বিষয়ক মতবাদই বহুকারণবাদ নামে পরিচিত।
6 views
Answered