1 Answers

উদ্দীপকে উল্লিখিত শিখার বাড়ি তৈরির পরিকল্পনার ধরনটি হলো একার্থক পরিকল্পনা।

যে পরিকল্পনা প্রতিষ্ঠানে পুনঃপুন ব্যবহৃত না হয়ে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে।

উদ্দীপকে শিখার অনেকদিনের স্বপ্ন একটি নান্দনিক ডিজাইনের বাড়ি করার। তাই সে একজন আর্কিটেক্টের সহযোগিতায় ভেবে-চিন্তে নিজেই বাড়ির একটি নকশা (পরিকল্পনা) তৈরি করেন এবং নকশার পরিবর্তনের সুযোগ রাখেন। অর্থাৎ তিনি একার্থক পরিকল্পনার মাধ্যমে বাড়ি তৈরির নকশা তৈরি করেন। কোনো বিশেষ অবস্থা মোকাবিলার জন্য এ ধরনের পরিকল্পনা নেওয়া হয়। একার্থক পরিকল্পনা একবার ব্যবহারের জন্য একটিমাত্র উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করা হয়। এক্ষেত্রে শিখা বাড়ি তৈরির নকশা একবারের জন্যই প্রণয়ন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শিখার বাড়ি তৈরির পরিকল্পনায় একার্থক পরিকল্পনা প্রণয়ন করেছেন।

4 views

Related Questions