1 Answers

রাফসানুলের অনুমান হলো আরোহ অনুমান। যে যুক্তিবিদ্যায় আশ্রয়বাক্যগুলোর বাস্তবতা পরীক্ষা করে জাগতিক বস্তু সম্পর্কে সিদ্ধান্ত টানা হয় তাকে বলে 'আরোহ অনুমান'। আকারগত ও বস্তুগত উভয়বিধ সত্যতাই এ অনুমানের লক্ষ্য। এখানে বিশেষ আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো হয় বলে এর সিদ্ধান্ত সকল আশ্রয়বাক্য থেকে অধিকতর ব্যাপক হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্যেগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এবং বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ। তাই আরোহ অনুমান স্বাভাবিকভাবেই বস্তুগতভাবে সত্য হয়। এখানে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ এবং ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের পর সিদ্ধান্ত অনুমান করা হয়। যেমন-

কার্জন হল্ হয় সুন্দর।
 সলিমুল্লাহ মুসলিম হল্ হয় সুন্দর।
 কলা ভবন হয় সুন্দর।
 অতএব, ঢাকা বিশ্ববিদ্যালয় হয় সুন্দর।

এই ন্যায়টির দিকে লক্ষ করলে দেখা যাবে যে, এর আশ্রয়বাক্যগুলো ও সিদ্ধান্ত আকারগত ও বস্তুগত উভয় দিক থেকেই সত্য এবং আরোহ অনুমানের শর্ত পূরণ হয়েছে বলে এটা আরোহ অনুমান।

5 views

Related Questions