1 Answers
কোনো যুক্তিবাক্যে বিধেয় পদটির যদি উদ্দেশ্য পদের এমন একটি বিশিস্ট গুণ হয় যা নিজে জাত্যর্থ নয় কিন্তু জাত্যর্থ থেকে অবশ্যম্ভাবীরূপে অনুসৃত হয়, তবে সেই বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সাথে সম্বন্ধের দিক থেকে উপলক্ষণ বলতে হবে। কাজেই এ অর্থে, একটি পদের 'উপলক্ষণ' বলতে সেই পদের জাত্যর্থের বাইরে কোনো সাধারণ ও অনিবার্য গুণকেই বুঝিয়ে থাকে। উপলক্ষণ দুই প্রকার। যথা :
১. জাতিগত উপলক্ষণ ও
২. উপজাতিগত উপলক্ষণ।
4 views
Answered