1 Answers
যে গুণ কোনো একটি পদের জাত্যর্থ নয় অথচ জাত্যর্থ থেকে অনিবার্যভাবে এসেছে সে গুণকে বলা হয় উপলক্ষণ। উদাহরণস্বরূপ: 'সব মানুষ হলো চিন্তাশীল প্রাণী' বাক্যে মানুষ শ্রেণির ক্ষেত্রে চিন্তাশীল অন্যতম উপলক্ষণ। আমরা জানি, 'মানুষ' পদটির জাত্যর্থ হলো বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। চিন্তাশীলতা গুণটি বুদ্ধিবৃত্তি নয়, কিন্তু বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে এসেছে।
5 views
Answered