1 Answers

যে গুণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে 'উপলক্ষণ' বলে। যেমন- 'সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী'। এ চিন্তাশীলতা গুণটি হলো 'মানুষ' পদের উপলক্ষণ। মানুষ পদের জাত্যর্থ হলো বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। এই চিন্তাশীলতা গুণটি মানুষের জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ বুদ্ধিবৃত্তি গুণটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাই চিন্তাশীলতা গুণটি হলো মানুষ পদের উপলক্ষণ। উপলক্ষণ দুই প্রকার। যথা: জাতিগত উপলক্ষণ এবং উপজাতিগত উপলক্ষণ। যে উপলক্ষণ কোনো শ্রেণির আসন্নতম জাতিগত বৈশিষ্ট্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে 'জাতিগত উপলক্ষণ' বলে। যেমন- ক্ষুধা, তৃষ্ণা হলো মানুষের জাতিগত উপলক্ষণ। কারণ মানুষ শ্রেণির নিকটতম জাতি হচ্ছে জীব। জীবের জাত্যর্থ হলো জীববৃত্তি। ক্ষুধা, তৃষ্ণা এগুলো জীববৃত্তি থেকে অনুমিত হয়। এগুলো জাত্যর্থের অংশ নয় বরং উপলক্ষণ হিসেবে কাজ করে।

5 views

Related Questions