1 Answers

বিজ্ঞান ও কলার তিনটি পার্থক্য হলো- 

১. বিজ্ঞান বলতে আমরা প্রকৃতির যেকোনো একটি বিজ্ঞান সম্পর্কে অর্জিত বিশেষ জ্ঞানকে বুঝে থাকি। অন্যদিকে কলা বলতে বস্তু সম্পর্কিত জ্ঞানের বিধিবদ্ধ ব্যবহার বা প্রয়োগসম্পর্কিত ধারাবাহিক জ্ঞানকে বোঝানো হয়ে থাকে।

২. বিজ্ঞানের জন্য সংশ্লিষ্ট বিষয়ের আলোচ্য বিষয়বস্তুকে শৃঙ্খলাপূর্ণ ও বিধিবদ্ধ হতে হয়। অন্যদিকে, কলাবিদ্যায় প্রয়োজন দক্ষতা, পারদর্শিতা ও কর্মপটুতা।

৩. বিজ্ঞান তত্ত্বনির্ভর কিন্তু কলাবিদ্যা হলো প্রায়োগিক।

12 views

Related Questions