1 Answers
সমাজবিজ্ঞান একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান হলেও এটি প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের (রসায়নশাস্ত্র, পদার্থবিদ্যা ইত্যাদি) মতো ব্যবহারিক শাস্ত্র নয়। কেননা প্রাকৃতিক বিজ্ঞানে প্রকৃতির বিভিন্ন বিষয়কে যেভাবে গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা-নিরীক্ষা করা যায়, সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় সমাজে বসবাসকারী মানুষ হওয়ায় তা প্রায় অসম্ভব। কারণ মানুষের আচরণ কোনো স্থির বিষয় নয়, বরং তা সবসময়ই পরিবর্তনশীল ও বৈচিত্র্যময়। আর এ জন্যই সমাজবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞান বলা যায় না।
7 views
Answered