1 Answers
সমাজবিজ্ঞান যেহেতু সমাজ সংশ্লিষ্ট সব কিছু নিয়ে অধ্যয়ন ও গবেষণা করে সেহেতু এ শাস্ত্র পাঠ করলে মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত হয়।
সমাজের সদস্য হিসেবে প্রত্যেক মানুষের উচিত তার দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া। আর এই সচেতনতা জাগিয়ে তোলার ক্ষেত্রে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ব্যক্তি, গোষ্ঠী ও বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাজবিজ্ঞান তার পাঠককে আত্মসচেতন এবং শ্রেণিসচেতন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে সাহায্য করে। বস্তুত সমাজে বসবাসকারী মানুষ সমাজের গতি-প্রকৃতি সম্পর্কে কোনোভাবেই উদাসীন থাকতে পারে না। সে নিজের অস্তিত্বের প্রয়োজনেই সমাজে সংঘটিত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন থাকতে চায়। আর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে ব্যক্তির মধ্যে এ সচেতনতা সৃষ্টি হয়।