1 Answers

ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ তার Systeme de Politique Positive' গ্রন্থে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে গিয়ে শাস্ত্রটিকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন।

কোঁৎ সামাজিক স্থিতিশীলতা বলতে পরিবার, ধর্ম, শিক্ষা, বিবাহ, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদির পারস্পরিক সম্পর্কের আলোচনাকে বুঝিয়েছেন। কারণ তিনি মনে করেন, এ বিষয়গুলো তুলনামূলকভাবে স্থায়ী। অন্যদিকে সামাজিক গতিশীলতা বলতে তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কীভাবে কালের চক্রের সাথে পরিবর্তিত হচ্ছে তার আলোচনাকে বুঝিয়েছেন। অর্থাৎ সামাজিক গতিশীলতা সমাজের পরিবর্তন, বিবর্তন, প্রগতি, স্তরবিন্যাস ইত্যাদি বিষয় নিয়ে অধ্যয়ন করে। কোঁৎ মনে করেন, সমাজবিজ্ঞানে এ দুটি বিষয় সম্পর্কেই মূলত আলোচনা করা হয়। আর অগাস্ট কোঁৎ-এর এ মতের ওপর ভিত্তি করে সমাজবিজ্ঞানকে 'সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান' বলা হয়।

5 views

Related Questions