1 Answers

উদ্দীপকের মূলভাবের মাধ্যমে যুক্তিবিদ্যার প্রকৃতি বা স্বরূপ ফুটে উঠেছে। উদ্দীপকে B যেহেতু যুক্তিবিদ্যার শিক্ষক এবং তিনি কোনো একটি বিষয় যথার্থভাবে বিশ্লেষণ করেছেন সেই অনুসারে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা আজকের যথার্থ জ্ঞান বা সত্য জ্ঞান প্রদান করে। যুক্তিবিদ্যার অন্যতম লক্ষ্য হলো সত্যের সন্ধান ও সত্য প্রতিষ্ঠা। এ সত্যের আবার দুটি দিক আছে। যথা: আকারগত সত্যতা, বস্তুগত সত্যতা। পরিপূর্ণ সত্যের জন্য উভয় প্রকার সত্যতার প্রয়োজন আছে। যুক্তিবিদ্যার এই সত্যতার ভিত্তি হলো আদর্শমূলক। কারণ যে বিজ্ঞান একটি বিশেষ আদর্শের ভিত্তিতে বিশেষ ঘটনাবলি পর্যালোচনা করে তাকে আদর্শমূলক বিজ্ঞান বলে। আদর্শমূলক বিজ্ঞান ঘটনাসমষ্টি কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করে। তাই আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা একটি সত্যের আদর্শ নির্দেশ করে এবং এ নির্দেশিত আদর্শের সাহায্যে আমাদের চিন্তার নির্ভুলতা নির্ণয় করে।

4 views

Related Questions