1 Answers

ফল কিংবা শাকসবজি সংরক্ষণ করার উদ্দেশ্যে প্রথমে সেগুলো কেটে ২-৫ মিনিট ফুটন্ত পানিতে ডুবিয়ে ও পরে পানি ঝরিয়ে হিমায়িত করা হয়, একে ব্লাঞ্চিং বলে।

এই কার্যক্রমের মাধ্যমে ফল কিংবা শাকসবজির এনজাইম নিষ্ক্রিয় করা হয়। এতে ফল/সবজির টিস্যুর ভেতরে থাকা বাতাস, অনাকাঙ্ক্ষিত স্বাদ এবং গন্ধ অপসারিত হয়। উত্তপ্ত ফুটন্ত পানিতে ডুবানো অথবা সরাসরি বাষ্প ইনজেকশন এ দুটি পদ্ধতিতে ব্লাঞ্ছিং করা যায়।

4 views