1 Answers

 ইল্লত হলো গুণগত দিক এবং হুকুম হলো সিদ্ধান্ত।

ইল্লত অর্থ: কার্যকারণ, যুক্তি ইত্যাদি। কিয়াসের ক্ষেত্রে ইল্লত এমন একটি গুণগত দিক যা আছল ও ফরয়ার মধ্যে সমানভাবে বিদ্যমান এবং সে কারণেই আছলের বিধান ফরয়ার মধ্যে বাস্তবায়িত হয়। যেমন- মদ, হেরোইন ও গাঁজার মধ্যে নেশা সৃষ্টির বৈশিষ্ট্য বিদ্যমান। সুতরাং 'নেশা সৃষ্টির বৈশিষ্ট্য' হচ্ছে ইল্লত। অপরদিকে হুকুম অর্থ বিধান। আছল ও ফরয়ার মধ্যে একটি দোষ ও গুণ বিদ্যমান থাকার কারণে মুজতাহিদগণ ফরয়ার ব্যাপারে যে সিদ্ধান্তে উপনীত হন, তাকে বলা হয় হুকুম। যেমন— আছল হচ্ছে 'মদ পান করা হারাম'। একই বৈশিষ্ট্য গাঁজা, হেরোইনে থাকার কারণে এগুলোও হারাম। সুতরাং 'হারাম' হচ্ছে হুকুম। 

4 views