1 Answers
কিয়াসের হুকুমের ব্যাপারে বিজ্ঞজন বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। এক্ষেত্রে অনেকেই কিয়াস স্বীকার করেন না। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বক্তব্য হচ্ছে- যেক্ষেত্রে কুরআন ও হাদিসের নির্দেশনা পাওয়া যাবে না, সেক্ষেত্রে হুকুম হলো, সে বিষয়ে কুরআন ও হাদিসের নির্দেশনার সাথে তুলনা করে কিয়াস করতে হবে। ইমাম আবু হানিফা (রহ) এর মতে, নিশ্চয়ই কিয়াস প্রবল ধারণাপ্রসূত জ্ঞান দান করে এবং এর ওপর আমল করা ওয়াজিব। তবে কিয়াসের বিপরীতে খবরে ওয়াহিদ পাওয়া গেলে আমল ওয়াজিব হবে না। অন্যদিকে আহলে জাওয়াহির, শিয়া, রাফেজি ও খারেজি সম্প্রদায় কিয়াস অস্বীকার করে থাকে।
5 views
Answered