1 Answers

ইল্লত হলো গুণগত দিক এবং হুকুম হলো সিদ্ধান্ত।

ইল্লত অর্থ কার্যকারণ, যুক্তি ইত্যাদি। কিয়াসের ক্ষেত্রে ইল্লত এমন একটি গুণগত দিক যা আছল ও ফরয়ার মধ্যে সমানভাবে বিদ্যমান এবং সে কারণেই আছলের বিধান ফরয়ার মধ্যে বাস্তবায়িত হয়। যেমন- মদ, হিরোইন ও গাঁজার মধ্যে নেশা সৃষ্টির বৈশিষ্ট্য বিদ্যমান। সুতরাং 'নেশা সৃষ্টির বৈশিষ্ট্য' হচ্ছে ইল্লত। অপরদিকে হুকুম অর্থ বিধান। আছল ও ফরয়ার মধ্যে একটি দোষ ও গুণ বিদ্যমান থাকার কারণে মুজতাহিদগণ ফরয়ার ব্যাপারে যে সিদ্ধান্তে উপনীত হন, তাকে বলা হয় হুকুম। যেমন- আছল হচ্ছে 'মদ পান করা হারাম'। একই বৈশিষ্ট্য গাঁজা, হিরোইনে থাকার কারণে এগুলোও হারাম। সুতরাং 'হারাম' হচ্ছে হুকুম।

6 views