1 Answers
রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি। যা বাহ্যিকভাবে নিয়ন্ত্রণমুক্ত একটি সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান।
রাষ্ট্র বলতে একটি নির্দিষ্ট এলাকাকে নির্দেশ করে যেখানে বসবাসকারী জনগণ তাদের ওপর আইনগত ক্ষমতা প্রয়োগ করার জন্য একটি সংস্থা বা সরকারকে অধিকার অর্পণ করে। রাষ্ট্রের উপাদান চারটি। যথা-জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম ক্ষমতা। সুতরাং বলা যায় যে, রাষ্ট্র হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা একটি নির্দিষ্ট এলাকায় ক্ষমতা ব্যবহারের একচেটিয়া অধিকার লাভ করে।
5 views
Answered