1 Answers
পুরুষ ও স্ত্রী কবুতরের পাকস্থলিতে ঘন ক্রিম বা দধির মতো দুধ জাতীয় পদার্থ তৈরি হয়। একেই পিজিওন মিল্ক বলে। এই খাদ্যে ৭০% পানি, ১৭.৫% আমিষ, ১০% চর্বি এবং ২.৫% থাকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ।
ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কমপক্ষে ৪-৫ দিন পর কবুতরের বাচ্চার চোখ ফুটে। এ সময় বাচ্চাগুলো কোনো দানাদার খাদ্য গ্রহণ করতে পারে না, তাই পিজিয়ন মিল্ক গ্রহণ করে।
5 views
Answered