1 Answers
আজিমাত বলতে ইজমার একটি রুকনকে বোঝানো হয়। আজিমাত হচ্ছে এমন এক ধরনের ইজমা যাতে মুজতাহিদগণ এমন শব্দ ব্যবহার করেন যার মাধ্যমে তাদের সর্বসম্মত ঐকমত্য প্রমাণিত হয়। যেমন বিষয়টি যদি বাচনিক হয় তাহলে তারা এরূপ বলবেন, 'আমরা সবাই এর ওপর একমত'। অথবা তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজটি শুরু করে দেবেন, যদি তা এই শ্রেণিভুক্ত হয়ে থাকে। যেমন, মুজতাহিদগণ যখন মুশারাকাত, মুযারাআত ও অংশীদারি কারবার নিজেরা শুরু করে দেবেন তখন এটাই প্রমাণ করবে যে, কাজগুলো শরিয়তসম্মত ও বৈধ হওয়ার ব্যাপারে ইজমা সংঘটিত হয়ে গেছে।
4 views
Answered